1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৮০০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২০ ডিসেম্বর রবিবার মনোনয়ন জমা দানের শেষ দিনে ৪ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত আসনে ১১জন ও সাধারণ আসনে ৩৫জন মনোনয়ন পত্র জমা দেন। সকাল ৯ টা থেকে জমা শুরু হয় দুপুরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন ও বিএনপি মনোনীত প্রার্থী আ. শুকুর শেখ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট মনোনয়ন দাখিল করেন।

এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা এবং কে এম নূর ইসলাম সিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আ’লীগে প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ।

বিএনপি প্রার্থী আ. শুকুর শেখ মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, পৌর সভাপতি শেখ আফসার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসাইন প্রমুখ।

নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়ন জমা দানের শেষ দিন রবিবার ২ টা পর্যন্ত পৌর সভার ১ নং সাধারণ ওয়ার্ড থেকে ৬ টি, ২ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৩ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৪ নং ওয়ার্ড থেকে ২ টি, ৫ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৬ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৭ নং ওয়ার্ড থেকে ৪ টি, ৮ নং ওয়ার্ড থেকে ৪ টি এবং ৯ নং ওয়ার্ড থেকে ৭ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে ৩ টি, ২ নং ওয়ার্ড থেকে ৫ টি এবং ৩ নং ওয়ার্ড থেকে ৩ টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

নির্বাচনী আচরণ এবং স্বাস্থ্য বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌর নির্বাচনে ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৭জন। প্রার্থী বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!