1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শেখর ইউনিয়নের বড়গা নতুন বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসনের মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলেন জেরিন খানকে এ আসনের দায়িত্ব দিয়েছেন, যাতে সরকারের উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

তিনি আরও বলেন- স্থানীয় জামায়াতের সংসদ সদস্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ অর্থ দলীয় নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন এবং মসজিদের জন্য বরাদ্দ অর্থও দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্চয় সাহা, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়া, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম শাহিদউদ্দীন জামাল (দিপু মিয়া)।

সম্মেলনে বিভিন্ন পদপ্রত্যাশীর মধ্যে বক্তব্য দেন সভাপতি পদপ্রার্থী খালেদ মাহমুদ দুলাল শিকদার ও মো. ইলিয়াস মোল্লা এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল আলম রিপন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল ঠাকুর পিন্টু, জেলা যুবদলের সদস্য কামরুজ্জামান হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদের জন্য মোট নয়জন মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কাউন্সিলর, নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!