1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আলফাডাঙ্গায় বিএনপির কমিটিতে আ’লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫২ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে পদবঞ্চিত বিএনপির নেতাকর্মীরা। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের পদ-পদবিতে থাকা নেতাকর্মীদের নবগঠিত কমিটিতে স্থান দেওয়ায় রবিবার ২৬ অক্টোবর বিকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে মশাল মিছিল বের করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ ও মশাল মিছিলে অংশগ্রহণকারী পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে নতুন কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের পদপদবীতে থাকা নেতাকর্মী ও সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। বিএনপিকে নিয়ে ছিনিমিনি খেলার যোগ্যতা বা অধিকার খন্দকার নাসিরুল ইসলামের নেই। তিনি বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আ’লীগের চিহ্নিত নেতাদের বিএনপির কমিটিতে পদ দিয়েছেন। তিনি অর্থের বিনিময়ে বিএনপিকে বিক্রি করে দিয়েছেন। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি বাতিল এবং নতুন করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিটি বাতিল না হলে অচিরেই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

উল্লেখ্য ফরিদপুর -১ আসন ( বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) এ দলটির অভ্যন্তরিণ কোন্দলের জেরে দুটি শক্তিশালী গ্রুপ নেতৃত্ব দিয়ে আসছে। এর একটি গ্রুপের নেতৃত্ব রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার নাসিরুল ইসলাম ও অপর গ্রুপের নেতৃত্ব রয়েছেন ছাত্রদল থেকে উঠে আসা বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু। সম্প্রতি নবগঠিত কমিটিতে সামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

বিক্ষোভ ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেল শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল, ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!