1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে আওয়ামী লীগের নাশতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও দাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কলমেশ্বরদী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কলমেশ্বরদী বাজারের বিভিন্ন দোকানের সাটার ও দেয়ালে ‘১৩ নভেম্বর খেলা হবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ ইত্যাদি স্লোগান লিখে রাখে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতার পরিবেশ তৈরির চেষ্টা করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিলের আয়োজন করে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী চক্রের ছত্রছায়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব উত্তেজনামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আদম কাজী, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল চৌধুরী, সদস্য ইলিয়াস মুন্সি, বিএনপি নেতা ইসরাইল কাজী, মো. ইসহাক, জাহিদুল ইসলাম, দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু নাছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!