1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: হারিয়ে যেতে বসা গ্রামবাংলার লোকজ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ। পৌরসভার আঁধারকোঠা সেতু এলাকায় এ আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে। সংস্কৃতির চর্চা ছাড়া প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়।’

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির আহমেদ, বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম শহিদউদ্দিন দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাইচকে কেন্দ্র করে দুপুর থেকেই নদীর পাড়ে মানুষের আনাগোনা বাড়তে থাকে। বিকেলে প্রতিযোগিতা শুরু হলে নদীর দুই তীরের আগত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ এ আয়োজন দেখতে ছুটে আসেন।

ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজন করা হয় হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছ বেয়ে শীর্ষে ওঠার প্রতিযোগিতা। স্থানীয় প্রতিযোগীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতাও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজকেরা বলেন, আধুনিক বিনোদনের চাপে গ্রামবাংলার অনেক লোকজ খেলা ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতেই এ আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!