1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে মাছের পুকুর পাহারার জন্য বসানো অরক্ষিত বিদ্যুৎ সংযোগের ভয়াবহ পরিণতিতে প্রাণ গেল এক ভ্যানচালকের।

স্থানীয়দের দাবি, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেননি। শেষ পর্যন্ত সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে একজন মারা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করা হচ্ছিল। রাতে পুকুর পাহারা ও আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টানানো ছিল। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল।

এলাকাবাসীরা জানান, গত এক মাসে একই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা যায়। বিষয়টি একাধিকবার দায়িত্বে থাকা ব্যক্তিদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুকুরপাড়ে চলাচলকারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ছিলেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত ছুটে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার পায়ে জড়িয়ে সে মারা গেছে। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেছে। তারপরও তারা ব্যবস্থা নেয়নি। এ মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাই।

পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, পুকুরটি লিজ দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, তা তাদের জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় পুকুর লিজগ্রহীতার দাবি, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে তা খুলে ফেলার কথা। হয়তো অসাবধানতাবশত সেদিন সংযোগ খোলা হয়নি, অথবা অন্য কোনো কারণে তারে বিদ্যুৎ চলে এসেছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পুকুরে দেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল। এর আগেও একই তারে কয়েকটি কুকুর মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!