1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট

বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৯ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে র‍্যালী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে রবিবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় বোয়ালমারী পৌরসদরে প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তাস্থ স্বাধীনতা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ক্যাব বোয়ালমারী শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আমীর চারু বাবলু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়োজিদ খান রাব্বি, অক্ষরশিল্পী নুরুল ইসলাম নুর, ক্রীড়াব্যক্তিত্ব আল আমিন প্রমুখ।
সভায় বক্তরা বলেন- দেশে পণ্যের প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা অর্জনের আশায় মজুতদারি, কারসাজি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে ফেলছে।
দেশে জ্বালানি তেলর সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা চাই ন্যায্য মূল্যে প্রতিটি পণ্য ভোক্তাদের হাতে পৌছে যাক। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করাসহ ফের সরকারি ভাবে দিবসটি উদযাপন করার দাবি জানিয়েছেন বক্তারা।
ক্যাব বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরী বলেন, আগে দিনসটি সরকারিভাবে উদযাপন করা হতো, ভোক্তার অধিকার সংরক্ষণে সরকার দায়বদ্ধ অথচ দিবসটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে -এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।
তিনি এসময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় অতীতের মতো সরকারের পাশে থেকে কাজ করবে ক্যাব বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!