1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপির শুভাগমন উপলক্ষে রোববার (১৯ জুলাই) বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে গণসংবর্ধনার আয়োজন করে বোয়ালমারী বিএনপি পরিবার।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।

সংবর্ধিত অতিথি হেলেন জেরিন খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যা হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকারত্ব মুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত।” এ লক্ষ্য বাস্তবায়নে ফরিদপুর-১ আসনের উন্নয়নে তাঁকে এবং খন্দকার নাসিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সবার সহযোগিতায় এ এলাকাকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুর-১ আসনের উন্নয়নে হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তাঁর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইকবাল ঠাকুর পিন্টু, সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব আল আমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আরেফিন রাব্বি এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!