1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌর নির্বাচন : আ’লীগের প্রার্থী লিপন মিয়া, আনন্দে ভাসছে পৌরবাসী

  • প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মেয়র পদে পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপনের মনোনয়ন চূড়ান্ত করেছে কেন্দ্র।

শুক্রবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী নৌকা প্রতীক নিয়ে লড়বেন এই সাংবাদিক নেতা। আসন্ন পৌরসভা নির্বাচনে সেলিম রেজা লিপন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ উচ্ছ্বাসে ভাসছে উপজেলা ও পৌরসভার দলীয় নেতা কর্মীরা।

বোয়ালমারীর গভর্নর খ্যাত আব্দুল হামিদ বাবু মিয়ার জ্যেষ্ঠ পুত্র, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম রেজা লিপন সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় প্রতিষ্ঠিত। মার্জিত, ভদ্র এ প্রার্থীর পারিবারিক রাজনৈতিক প্রজ্ঞা ও ঐতিহ্য সর্বোপরি নিজের ব্যক্তিগত ইমেজ সব মিলিয়ে এবার যোগ্য প্রার্থী নৌকার হাল ধরায় আশার আলো দেখছে আওয়ামী বলয়। পৌরসভাটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত তিনটি নির্বাচনে মেয়র পদটি আ’লীগের কাছে থেকে গেছে অধরা।

দলীয় মনোনয়ন চালু হওয়ার পরেও নৌকার কোন প্রার্থী এ পৌরসভায় এখন পর্যন্ত বিজয়ী হতে পারেনি। তবে এবার সম্ভাবনা দেখা দিয়েছে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়ী হওয়ার। সাংবাদিক সেলিম রেজা লিপন মিয়া মনোনয়ন পাওয়ায় বোয়ালমারী উপজেলায় আওয়ামীলীগের দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনার জন্য আওয়ামীলীগ সর্বাত্মক চেষ্টা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!