1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

ফরিদপুরে মাস্ক ছাড়া পূজা মন্ডপে প্রবেশ নিষেধ- জেলা প্রশাসক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৩ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন। বিগত দুটি ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছি ঠিক সেভাবেই পূজোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মাস্ক ছাড়া কাউতে পূজা মন্ডপে এলাকায় প্রবেশ করতে দেওয়া হবেনা। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয়া দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, আইন শৃংখলা কমিটির বাইরে প্রত্যেক মন্ডপে আলাদা ভাবে কমিটি করতে হবে। আয়োজকেরা এ কমিটি করবে। তারা পালাক্রমে মন্ডপ পাহারা দেবে।

মাদক ব্যবহারে কঠোর হবার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, অনুমোদিত মদের দোকান দশমী পর্যন্ত বন্ধ রাখতে হবে। সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায়, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি সহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!