1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ফরিদপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫১৬ জন পঠিত

ঐতিহ্য বাংলা নিউজ : ফরিদপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ক্লাবের ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সদ্যবিলুপ্ত কমিটির সহ সভাপতি শেখ ফয়েজ আহমেদ। সভার শুরুতে ক্লাব সদস্য মরহুম আজম আমীর আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে এজেন্টা মাফিক আলোচনা শুরু হয়। এতে সকল সদস্যের আবেদনের প্রেক্ষিতে ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকতকে প্রেসক্লাব থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়।

এছাড়া ক্লাবের সকল সদস্যের মতামতের ভিক্তিতে গঠনতন্ত্র স্থগিত রেখে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ক্লাবের প্রবীন সদস্য আমিনুর রহমান ফরিদকে আহবায়ক এবং নির্মলেন্দু চক্রবর্তী শংকরকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, এস এম তমিজউদ্দিন তাজ, এম এ জিলানি রুনু, ওয়াহিদ মিলটন, পান্না বালা ও গোলাম মোঃ নাসির। আহবায়ক কমিটির কেউই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া এ কমিটি নতুন একটি গঠনতন্ত্র করার জন্য কমিটি করে দেবেন। সেই কমিটি গঠনতন্ত্র তৈরী করবেন। আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন। এছাড়া ক্লাবের বিগত দিনে যাদের বহিস্কার করা হয়েছে তাদের পুনরায় ক্লাবের সদস্যপদ ফিরিয়ে দিতে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!