1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাহায্য করছে সরকার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৫৪ জন পঠিত

সুজাউজ্জামান জুয়েল(ফরিদপুর) : এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম বলেছেন, সাম্প্রতিক কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের ব্যবসায়ীগণ যেভাবে ক্ষতিগ্রস্থ তাদের ঘুরে দাঁড়াতে সরকার বিশেষ প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রণোদনা কারো করুণা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার। সব জেলার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাহায্য করছে সরকার। সে অনুযায়ী প্রত্যেক জেলায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হচ্ছে। প্রতিটি জেলার ব্যবসায়ী সংগঠন ও ব্যাংকারদের দায়িত্ব রয়েছে প্রকৃতই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে এই সুবিধা পায় সে ব্যবস্থা নেয়ার।

সোমবার দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। শহরের ঝিলটুলীতে অবস্থিত একটি কমিউিনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ঢাকা হতে যোগ দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি রেজাউল করিম।
এসময় ফজলে ফাহিম বলেন, রপ্তানি, কৃষি, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এ প্রণোদনা দেয়া হবে। সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিক সেক্টর টিকিয়ে রাখতে চাইছে। আমরাও চাইছি দেশের ব্যাংকিং সেক্টর যেনো আমাদের পাশে থাকে। গ্রাহকদের যেনো সহযোগিতা করা হয়।

ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফসিসিআই) সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন এফসিসিআই এর পরিচালক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!