1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

পরিস্থিতি এমন চললে সেপ্টেম্বরে খুলবে না শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৭৮০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন। তিনি বলেছেন, পরিস্থিতি এমন চলতে থাকলে নতুন করে ছুটি বাড়ানো হবে।

আজ রবিবার সাংবাদিকদের এ কথা জানান সিনিয়র সচিব।দেশে করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তী সময়ে দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেই হিসাবে ১ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা।

তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেন, দেশে এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না। তাই সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুব কম।

করোনা পরিস্থিতির কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো।

স্কুল খুললে কীভাবে ক্লাস ও পরীক্ষা নেয়া হবে সে ব্যাপারে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।

গত ১৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ রেখে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ে ৫০টির বেশি নির্দেশনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক, হাত পরিষ্কার এবং থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এ-সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!