1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান লিয়াকত হোসেন লিটন

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৭২ জন পঠিত

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ কলেজ পর্যায়ে ( কারিগরি শাখায়) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উপজেলার শাহ জাফর টেকনিক্যাল কলেজ এন্ড বিএম ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন।

সারাদেশে প্রতিবছর শিক্ষায় অবদান রাখায় নানা কারিকুলামে সেরা নির্বাচন করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসানসহ বাছাই কমিটি নানা যাচাইবাছাই শেষ করে তাকে কারিগরি শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।

অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে স্নাতক( সন্মান) স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন ও পরিবেশের উপর বিশেষ গবেষণা করেন। আলফাডাঙ্গা আদর্শ কলেজে ভূগোল বিষয়ে অধ্যাপনার মধ্য দিয়ে শুরু করা এ শিক্ষক দক্ষ শিক্ষক ছাড়াও নানাগুনে গুণান্বিত। তিনি একাধারে একজন দক্ষ সংগঠক, শিল্প ও সাংস্কৃতিকপ্রেমি।

সদালাপি এ শিক্ষক উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়ীত্ব পালন করছেন। এছাড়াও তিনি সৎ ও নিষ্ঠাবান একজন গণমাধ্যম কর্মী।

বহুল প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার তিনি বোয়ালমারী উপজেলা প্রতিনিধি ও আধুনা লুপ্ত উপজেলা প্রেসক্লাব বোয়ালমারীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অধ্যক্ষ লিয়াকত হোসেন ঢাকা টাইমস. কম ও সাপ্তাহিক এই সময় পত্রিকায় প্রশাসনিক কর্মকরতা হিসেবে কিছুকাল দায়ীত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!