1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মাধ্যমিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর জীবনের ভিত্তি — ইউএনও তানভীর হাসান চৌধুরী

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬৯ জন পঠিত

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর):ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীন।

প্রধান অতিথি ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, “আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার সন্তান। তাদের পড়ালেখার প্রতি যত্নবান হোন, নিয়মিত স্কুলে যাওয়া–আসা তদারকি করুন। মাধ্যমিক পরীক্ষার ফলাফলই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। আমরা খোঁজ রাখি কে বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে বা মেডিকেলে চান্স পেলো; কিন্তু এসএসসির ফলাফল খারাপ হলে এসব স্বপ্ন অধরাই থেকে যায়। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়েই গড়ে উঠবে একটি সফল প্রজন্ম।”

তিনি আরও বলেন, “২০২৬ সালে বোয়ালমারী উপজেলাকে ফেলশূন্য করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে চার শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা উন্নয়নে অভিভাবক ও শিক্ষকবৃন্দ গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ময়না ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার এবং মোহাম্মদপুর সালিমুল হক কামাল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক শেলিনা পারভীন বলেন, “বিগত বছরের তুলনায় ২০২৫ সালের ফলাফল আশানুরূপ হয়নি। তবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬ সালে বিদ্যালয়টি প্রত্যাশিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদী।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!