1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুল গুলোর ফলাফলে ব্যাপক ধ্বস নেমেছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭০৮ জন পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২০২৫)পরীক্ষায় স্কুল গুলোর ফলাফলে ব্যাপক ধ্বস নেমেছে।

এ বছর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১.১৩% শতাংশ। এর মধ্যে সবচেয়ে ভালো করেছে চতুল উচ্চ বিদ্যালয়, স্কুলটি থেকে এবছর মোট ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে একজন, পাশের হার ৬৭.৩১।

দ্বিতীয় স্থানে রয়েছে বোয়ালমারী জর্জ একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে এবছর মোট পরীক্ষা দিয়েছে ২৮৮ জন পরীক্ষার্থী এর মধ্যে পাশ করেছে ১৯২ জন, জিপিএ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী পাশের হার ৬৬.৩১% শতাংশ।

এবছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে খন্দকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এর মধ্যে পাশ করেছে মাত্র ৫ জন পাশের হার ১৬.১৩ %।

এবছর উপজেলা থেকে মোট ২,১০০জন শিক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে ১০৮০ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন, পাশের হার ৫১.৪৩%।

তবে সমমনা পরীক্ষায় মাদ্রাসা গুলো ভালো করেছে।এর মধ্যে বোয়ালমারী ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা সবচেয়ে ভালো করেছে। মাদ্রাসাটি থেকে মোট ৪৯জন পরীক্ষা দিয়ে ৪৮ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৭.৯৬%।

এরপর রয়েছে বাইখির দাখিল মাদ্রাসা ২১ জনের মধ্যে ২০ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১জন,পাশের হার ৯৫.৯৬%।

এবছর উপজেলায় মোট ৪২১জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৬৩ জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন। পাশের হার ৮৬.২২%

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!