1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

বোয়ালমারীতে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৮৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামি ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখা গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমানের সভাপতিত্বে সোমবার (৬ অক্টোবর) উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তাস্থ ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী চাকুরী প্রাত্যাশী পরিষদ অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বানসহ ৪ দফা দাবি জানান তারা।

এতে বক্তব্য রাখেন ব্যাংকটির গ্রাহক ও পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারি মাওলানা হাফেজ সাজ্জাদ আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমান মিয়া, সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান, বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হুসাইন, আব্দুর রাজ্জাক, ওহিদুজ্জামান আলমগীর হোসেন
প্রমুখ ।
বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামি ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে চট্টগ্রাম পটিয়ার লোকজনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যে কারণে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে,এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া এসআলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচার কৃত টাকা ফিরিয়ে আনা ও সরকার কর্তৃক গ্রুপটির জব্দকৃত সম্পদের মাধ্যমে গ্রহকদের দায়-দেনা সমন্বয়ের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!