1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি

হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: আধুনিক বিনোদনের বিস্তারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ক্রমেই হারিয়ে যাচ্ছে। একসময় গ্রামের মানুষের বিনোদন ও শারীরিক কসরতের অন্যতম মাধ্যম লাঠিখেলা যা এখন অনেকটাই বিস্মৃতির পথে।
হারাতে বসা সেই লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজন করা হয় ব্যতিক্রমী লাঠিখেলার আসর। লাঠিয়ালদের শৈল্পিক কৌশল, ক্ষিপ্রতা আর রোমাঞ্চকর লড়াইয়ে উৎসবমুখর হয়ে ওঠে উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা প্রাঙ্গণ।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা মাঠে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ১৮ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত লাঠিখেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।

লাঠির দ্রুত ঘূর্ণন, প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কৌশল এবং পাল্টা চালের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। লাঠির ছন্দময় আঘাতের শব্দের সঙ্গে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ।লাঠিখেলায় অংশ নেয় মধুখালী উপজেলার গহেশপুরের লাঠিয়াল বাহিনী এবং ফরিদপুর সদরের ধোপাডাঙা চাঁদপুর এলাকার আরেকটি দল। গহেশপুরের দলের নেতৃত্ব দেন ওমর আলী সরদার এবং চাঁদপুরের দলের নেতৃত্বে ছিলেন আবুল সরদার।

শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতিতে লাঠিখেলার আসর পরিণত হয় এক মিলনমেলায়। অনেকের কাছে এটি ছিল শৈশবের স্মৃতিতে ফিরে যাওয়ার উপলক্ষ, আবার নতুন প্রজন্মের অনেকের কাছে লাঠিখেলা ছিল সরাসরি দেখার এক নতুন অভিজ্ঞতা।

মাদরাসার ১৮ বছর পূর্তি উপলক্ষে লাঠিখেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ,মাদরাসার প্রধান শিক্ষক কবীর মোল্লা, পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শকেরা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর বিনোদনের এই সময়ে গ্রামীণ খেলাধুলা ও লোকজ সংস্কৃতির চর্চা ধরে রাখা জরুরি। নিয়মিত এমন আয়োজন করা গেলে নতুন প্রজন্ম শুধু হারিয়ে যাওয়া খেলাগুলোর সঙ্গে পরিচিতই হবে না, বরং নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিও আগ্রহী হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!