1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাবার হোটেলকে জরিমানা নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ জন পঠিত

আলফাডাঙ্গা  প্রতিনিধিঃ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৮টি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন।

​বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা মোট পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পবিত্র কুরআনের বিভিন্ন পারা তিলাওয়াত করে তাদের মেধার স্বাক্ষর রাখে। পরে দক্ষ ও অভিজ্ঞ বিচারকমন্ডলীর নিবিড় মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে ৭৫ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

​সন্ধ্যায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন।

​অনুষ্ঠানে বক্তব্যে মুন্সি বিল্লাল হুসাইন বলেন, ”আল্লাহ তাআলা মানুষকে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন এবং এই জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিতে হয়। বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এমন এক জায়গায় অবস্থিত, যার আশেপাশে দুই হাজার কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম দেশ নেই বরং পার্শ্ববর্তী দেশগুলোতে ভিন্ন ধর্মাবলম্বীরা বাস করেন। এর মধ্যেও আল্লাহ তাআলা আমাদের দ্বীন ইসলাম পালনের সুযোগ করে দিয়েছেন, যার জন্য শুকরিয়া আদায় করা উচিত।”

​তিনি আরও বলেন, ”সমাজে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা অত্যন্ত সততার সাথে জীবনযাপন করেন এবং অন্যান্য খাতের তুলনায় মাদরাসাগুলোতে দুর্নীতির পরিমাণ খুবই কম। অথচ সামান্য কোনো ঘটনা ঘটলে কিছু সংবাদমাধ্যমে মাদরাসাগুলোকে নিয়ে অতিমাত্রায় নেতিবাচক প্রচার চালানো হয়, যা কাম্য নয়।” এ সময় তিনি দ্বীন প্রচার ও শিক্ষা প্রসারে জড়িত সবাইকে আরও সতর্ক থাকার এবং নিখুঁতভাবে দ্বীনি ইলম অর্জনের আহ্বান জানান।

​হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ সফিউল্লাহ ও কোষাধ্যক্ষ মুফতি আশিকুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!