1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহান কাকলী, জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারিদের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!