1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাবার হোটেলকে জরিমানা নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতি বা দলাদলি না করে শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ফাঁকি দেওয়ার মানসিকতা পরিহার করে শিক্ষার্থীদের প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছী কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘শিক্ষাঙ্গন নিয়ে কোনো রাজনীতি বা দলাদলি করবেন না। শিক্ষকদের নিরপেক্ষ থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই চাকরি করা সম্ভব হবে না।’এসময় প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী বাড়াতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এলাকায় মাদক কারবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের বেচাকেনা চলছে। মাদক নির্মূলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও কম্পিউটার শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। আনন্দমুখর পরিবেশে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, ঘোষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এ এস এম জাকারিয়া এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. দারুস সালাম (রাজন)।

মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রউফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার পরিবেশ, মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!