বোয়ালমারী প্রতিনিধি: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার নিয়ে তালিকার তলানিতে রয়েছে বোয়ালমারী সরকারি কলেজ। কলেজগুলোর ফলাফল বিশ্লেষণে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পাসের হার ৭১ দশমিক ২৮ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। ম্যানেজমেন্ট বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পাস করেছে এবং ৪ জন অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে ২৫৪ জনের মধ্যে ১৮১ জন পাস করেছে, অকৃতকার্য হয়েছে ৭৩ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বিজ্ঞান বিভাগে ২২ জনের মধ্যে ১৬ জন পাস করেছে এবং ৬ জন অকৃতকার্য হয়েছে।
উপজেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে কাদিরদী কলেজ। এ কলেজে মোট ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৪৩ দশমিক ১৮ শতাংশ। ম্যানেজমেন্ট বিভাগে ২৫ জনের মধ্যে ১৭ জন পাস করেছে। মানবিক বিভাগে ২৪৯ জনের মধ্যে ১৭৬ জন এবং বিজ্ঞান বিভাগে ৩৮ জনের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে ২২ জন অকৃতকার্য হয়েছে।
খরসূতি সরকারি কলেজে মোট ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন পাস করেছে। পাসের হার ২৮ দশমিক ১২ শতাংশ। ম্যানেজমেন্ট বিভাগে ৭ জনের মধ্যে ২ জন, মানবিক বিভাগে ৮২ জনের মধ্যে ১৯ জন এবং বিজ্ঞান বিভাগে ২২ জনের মধ্যে ১৫ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফলাফল করলেও মানবিক বিভাগে পাসের হার বেশ কম।
অন্যদিকে বোয়ালমারী সরকারি কলেজে পাসের হার সবচেয়ে কম। বিভাগভিত্তিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ কলেজে মোট ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে। হিসাব অনুযায়ী পাসের হার ১৯ দশমিক ০৪ শতাংশ। ম্যানেজমেন্ট বিভাগে ১৫ জনের মধ্যে ৫ জন, মানবিক বিভাগে ১৪১ জনের মধ্যে ২৪ জন পাস করেছে। মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া ৩ জনের কেউই পাস করতে পারেনি।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রথম, কাদিরদী কলেজ দ্বিতীয়, খরসূতি সরকারি কলেজ তৃতীয় এবং বোয়ালমারী সরকারি কলেজ সর্বশেষ অবস্থানে রয়েছে।
Leave a Reply