1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা

বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার নতুন বাস টার্মিনাল প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

মেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী এ মেলা চলার কথা রয়েছে। মেলায় জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রাজশাহী সিল্ক, মণিপুরি শাড়ি, হস্তশিল্প, মৃৎশিল্প ও কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রী স্থান পাবে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ক ও সর্বসাধারণের জন্য সার্কাসের আয়োজন থাকবে জানা গেছে। মেলায় অসামাজিক বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সহসভাপতি খান আতাউর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন ও মো. চুন্নু শেখ এবং ছাত্রদল নেতা মো. জহিরুল ইসলাম জহির ও পুলক সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!