1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি

হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনালাপের পর এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বামীর ডিভোর্স দেওয়ার হুমকির পর অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।টিকটকে পরিচয়ের পর তিন মাস আগে বিয়ে হয়েছিলো তাদের।শ্বশুরবাড়ির আপত্তিতে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন আত্মহত্যাকারী ওই গৃহবধূ।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উমরনগর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তারের (১৯) মরদেহ তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের ইলিয়াস মোল্যার মেয়ে।
প

রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমার প্রথম বিয়ে হয়েছিল গ্রামে। পরে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে চট্টগ্রামের আরিয়ান রহমান মুজিব নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ফাহিমার। সেই পরিচয়ের সূত্র ধরে প্রায় তিন মাস আগে তার বিয়ে হয়।

তবে ছেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় ফাহিমাকে বাবার বাড়িতে রেখে যান তার স্বামী। পরিবারের সদস্যদের বুঝিয়ে পরে তাকে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও স্বামী তাকে নিতে না আসায় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।

পরিবারের দাবি, ঘটনার দিন স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনালাপের একপর্যায়ে তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই ফাহিমা আত্মহত্যা করেন।

জানা যায় ফাহিমার মা শাবানা বেগম ঘটনার দিন দুপুর দেড়টার দিকে চিকিৎসার জন্য ফরিদপুরে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন ফাহিমা। স্বামীর সাথে ফোনালাপের পর আত্মহননের পথ বেছে নেন তিনি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব মিয়া জানান, ফাহিমার ব্যবহৃত মুঠোফোনের তথ্য পর্যালোচনা করে সর্বশেষ তার স্বামীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানা গেছে। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা দরজা-জানালা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!