1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজায় রাফিউল আলম মিন্টুর শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।

১ অক্টোবর মহা নবমীর রাতে তিনি ইউনিয়নটির বিভিন্ন পূজা মণ্ডপে যান ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্দির গুলোতে আগত ভক্ত পূজারী দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিএনপি নেতা ও সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন – “আমরা অনাদিকাল থেকে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছি। এই ভ্রাতৃপ্রতিম সম্পর্কে অনেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বাঁধ সাধে। আমার ইউনিয়নে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেজন্য আমি ও আমার পরিষদ সচেষ্ট ছিলাম। আগত দর্শনার্থী, ভক্ত, পূজারীরা যাতে সাচ্ছন্দ্যে এ শারদীয় উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে নিরাপত্তা রক্ষীদের আগে থেকেই সচেষ্ট থাকতে বলেছি এবং আমরা নজরদারি করেছি।”

সাতৈর, কাদেরদী, জয়নগরসহ ইউনিয়নটির সকল পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির হাতে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন এই জনপ্রতিনিধি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!