1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে সড়কে ঝরলো যুবকের প্রাণ

  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম কাজী আশরাফুল আলম (১৮)। সে উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত কাজী রবিউল ইসলামের ছেলে।

রবিবার সকালে ১০টার দিকে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকী ফাজিল মাদ্রাসা সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , সকালে বোয়ালমারী থেকে সহস্রাইলগামী আরএফএল কোম্পানীর গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত কাভার্ডভ্যানের (নরসিংদী-ম-১১০২২৩) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মাথায় প্রচন্ড আঘাতে মোটরসাইকেল চালক আশরাফুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটর সাইকেল আরোহী অপর যুবক মো. আইযুব আলী পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের আততাব আলীর ছেলে মারাত্মক আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, বোয়ালমামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ জানান, আহত আইয়ুবের অবস্থা ভাল নয়, তাকে ফরিদপুর পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!