1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ফ্রি ফায়ার গেমস খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৮৬২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর ভিডিও গেম ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে বাবা রাগারাগি করায় বিনয় বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

বিনয় বিশ্বাস নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে ও সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী । দুই ভাই-বোনের মধ্যে সে ছিলো বড়।

পরিবারিক সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকতো। এছাড়া রাতে বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ ব্যাপারে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে বসতঘর সংলগ্ন আম গাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বিনয়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতে মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!