1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোয়ালমারীতে হত্যা মামলার বাদীকে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫০৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক আকমল হত্যা মামলার বাদীকে হত্যার চেষ্টা চলেছে বলে সংবাদ সম্মেলন করেছে মামলটির বাদী মো. ইব্রাহিম শেখ।

৮ নভেম্বর সোমবার সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইব্রাহিম শেখ অভিযোগ করেন, রবিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তায় গেলে আকমল হত্যা মামলার ১নং আসামি চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর ভাই বাবলু শরীফ, একই মামলার আসামি পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর, ইখলাছ মোল্যা, জাবের মোল্যা, ইলিয়াস মোল্যা, রাজিব খান, তাজমুল শেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের একটি গ্রুপ তাকে (ইব্রাহিম) জোর করে কলার ধরে আটকে রাখে।

বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ডিং বক্তব্য নেয় এবং সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। তাকে দিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, পোয়াইল গ্রামের গাজী শুভ ও নাজিম উদ্দিন মেম্বার আকমল হত্যা মামলার সাথে জড়িত মর্মে স্বীকারুক্তি নেয়। বাবলু শরীফ তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও প্রাণনাশের হুমকি দিয়ে ‘আকমল হত্যা মামলা’ তুলে নিতে বলে। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে।

ইব্রাহিম আরও অভিযোগ করেন, আগামী ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং তাদের নীলনকশা বাস্তবায়নে আরও নৃশংস কোনো ঘটনা ঘটাতে পারে। ইব্রাহিমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী ফকরুজ্জামান শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নাজিম উদ্দিন, জাকির শেখ, সামচু শেখ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে আলোচনাসভা ও নৈশ ভোজ শেষে কৃষক আকমল শেখ বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত আকমল শেখের ছেলে ইব্রাহিম শেখ বাদী হয়ে চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুকে ১নং আসামি করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাবলু শরীফ বলেন, ইব্রাহিম বাইখীর চৌরাস্তা এলাকায় এসে আকমল হত্যা মামলার আসামিদের ব্যাপারে খোঁজখবর নেয়। এ সময় চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর কর্মী-সমর্থকরা তার উপর চড়াও হয়ে তাকে আটক করে। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানাপুলিশের নিকট হস্তান্তর করি।
এসআই আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে আনি। এ বিষয়ে মো. ইব্রাহিম শেখ বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!