1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, নীতি-নৈতিকতার অবক্ষয় রোধ এবং রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার ও উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মনিরুজ্জামান মাসুদ মাস্টার প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল, প্রাইজবন্ড ও বিশেষ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!