1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হলেন যশোদা জীবন দেবনাথ

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৭০১ জন পঠিত

ঐতিহ্য বাংলা নিউজ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৮(খ.৫) ধারা মোতাবেক জেলা পূজা উদযাপন পরিষদ এবং পৌরসভার শাখা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারন সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়েছে বেঙ্গল ব্যাংকের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপিকে। সাধারন সম্পাদক করা হয়েছে অরুন চন্দ্র মন্ডলকে। আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে অজয় কুমার রায়কে।

অপরদিকে, ফরিদপুর পৌরশাখা কমিটিও করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে রাম দত্ত ও সাধারন সম্পাদক করা হয়েছে শ্যামল কর্মকারকে।

যশোদা জীবন দেবনাথ সিআইপিকে জেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতাদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জেলার হিন্দু সম্প্রদায়। এদিকে, যশোদা জীবন দেবনাথকে সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!