1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

বোয়ালমারীতে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬০২ জন পঠিত

 বোয়ালমারী প্রতিনিধি  : ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শাহরিয়ার মিমি (২২)। সে উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মজিবর মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মজিবর মোল্যার ছেলে শাহরিয়ারের একই গ্রামের তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে শাহরিয়ারের পরিবারকে জানালে শাহরিয়ারের মা কলেজ পড়ুয়া ছেলেকে বকাঝকা করেন। হতাশাগ্রস্ত হয়ে শাহরিয়ার মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে বোয়ালমারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার অবনতি ঘটায় বেলা দুইটায় শাহরিয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু ঘটে।

এব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন, বিষ খাওয়ার পর শাহরিয়ারকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!