1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা হয়।

এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা প্রশাসন ও পরিষদ, আ‘লীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন।

মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের সকল উপজেলায় একযোগে শত সহস্রকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

এ সময় বোয়ালমারী উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৩টায় স্টেডিয়ামে অফিসারবৃন্দ বনাম সাংবাদিকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!