1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

ঢাকা বিভাগের শ্রেষ্ট সভাপতি মশিয়ার রহমানকে সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১১ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকাতলাসুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মশিয়ার রহমান ঢাকা বিভাগের শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা পদক-২০১৯ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলফাডাঙ্গা শিক্ষা অফিসের উদ্যোগে এক সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতিকণা বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আবু রক্কার, লাবনী রায়, চরকাতলাসুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম ও চরখোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

জানা যায়, চলতি বছরের জানুয়ারী মাসে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগের শ্রেষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি, প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বাছাই কমিটির সদস্য সচিব ও ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে শ্রেষ্ঠ সভাপতির তালিকা প্রকাশ করা হয়। মশিয়ার রহমান ২০১৩ সালে চরকাতলাসুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!