1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীর এসিল্যান্ডের হস্তক্ষেপে বিরল প্রজাতির একটি রাজ-ধনেশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৭২৭ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে সহকারি কমিশনার (ভূমি) সাব্বির আহমেদের হস্তক্ষেপে বিলুপ্ত প্রজাতির একটি রাজ ধনেশ পাখি উদ্ধার হয়েছে। উপমহাদেশীয় অঞ্চলে এই প্রজাতির পাখি বিরল ও বিপদসংকুল প্রজাতির তালিকা ভূক্ত।

বাংলাদেশের মাটিতে ধনেশকে সবচেয়ে বড় পাখি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সৌন্দর্যের প্রতীক রাজ ধনেশ প্রকৃতির এক অপরূপ শোভাবর্ধনকারী পাখি এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে লম্বা ঠোঁট। সারা দেহে সাদা-কালো ও হলুদ রংয়ের নয়নাভিরাম ছোপ। প্রাপ্ত বয়স্ক ধনেশ পাখি ৫ থেকে ৬ কেজি ওজনের হয়ে থাকে উচ্চতায় ১ মিটারের একটু বেশি।

পাখিটি বোয়ালমারী পৌরসভার আধাঁরকোঠা গ্রামের মো. মকনুকার রহমান এর ছেলে ফয়সাল মাতিন সিজু কয়েকমাস আগে অপরিচিত এক পাখি বিক্রেতার নিকট থেকে ক্রয় করে বেশ কয়েকমাস যাবৎ পোষ ছিলো । বর্তমানে পাখিটির বয়স ১৫ মাস বলে দাবি করেন তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতি সংরক্ষন আইনে বিলিপ্ত প্রায় এ ধারনের প্রাণী পোষা আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। এসিল্যান্ড বোয়ালমারী বিষয়টি ফযসাল মাতিনকে সুন্দর করে বুঝিয়ে পাখিটি বনবিভাগ এর নিকট হস্তান্তরের ব্যবস্থা করেন।

২২ জুলাই বিকালে উপজেলা সহকারি কমিশনার সাব্বির আহমেদ এর কার্যালয়ে উপজেলা ফরেস্টার আবু বকর সিদ্দিকের নিকট সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার জন্য পাখিটি হস্তান্তর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ফয়সাল মতিন বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানতো না। তাই সে ভুল করে পাখির বাচ্চাটি ক্রয় করে। আইন সম্পর্কে জানার পর সে পাখিটি হস্তান্তর করে। পরবর্তিতে সে আর এরকম কোন পাখি ক্রয় বা লালন পালন করবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!