1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি

আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি : মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে তাদের আইনের হাতে সোপর্দ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আলোচিত তৌহিদুল ইসলাম হত্যা মামলায় মৃতদেহ উদ্ধারের স্থান পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “দেশে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে জনবল ও লজিস্টিক সহায়তার সীমাবদ্ধতার কারণে প্রত্যেক স্থানে তাৎক্ষণিকভাবে পৌঁছানো সবসময় সম্ভব হয় না। ফলে অনেকের কাছে মনে হতে পারে আমরা কাজ করছি না। বাস্তবে গত মাসেই জেলায় ১৪০টি মাদক মামলা দায়ের করা হয়েছে, যেখানে আগের মাসগুলোতে সাধারণত ৯০ থেকে ১০০টি মামলা হতো। এ দিক থেকে এটি উল্লেখযোগ্য অগ্রগতি।”

তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ মাদকসেবী বা কারবারিদের ধরে গণপিটুনি দিচ্ছেন, লাঞ্ছিত করছেন এবং বাড়িঘর ভাঙচুর করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে আইন ও বিচারব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তাই কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।”

পুলিশ সুপার আরও বলেন, “কোথাও মাদকসেবন বা মাদক বেচাকেনার ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে খবর দিন। কোনো কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে অভিযুক্ত ব্যক্তিকে আটক রেখে পুলিশের কাছে হস্তান্তর করুন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মব সৃষ্টি করে মারধর, ভাঙচুর বা লাঞ্ছনার কোনো সুযোগ আইনে নেই।”

তৌহিদুল হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “এ মামলার প্রকৃত অপরাধী যেই হোক না কেন, তার পার পাওয়ার কোনো সুযোগ নেই। রহস্য উদ্ঘাটনের স্বার্থে এজাহারভুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি, খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।”
উল্লেখ্য

গত ৩ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি পাটখেত থেকে তৌহিদুল ইসলাম মিয়া (২৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার আগে তিনি কয়েকজন বন্ধু ও প্রতিবেশীর সঙ্গে বাড়ির পাশের একটি পাটখেতে ছিলেন। পরে সেখানে মাথায় আঘাতের চিহ্নসহ তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে এবং পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!