1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল এলাকায় একটি বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের পর থেকে অভিযুক্ত আনোয়ার খান (৪৫) পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তিনি ওই এলাকার কবির খানের ছেলে। পেশায় তিনি দন্ত মাজন বিক্রেতা। খবর পেয়ে রবিবার (২৮ জুন) সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে গাছটি উপড়ে ফেলে আগুনে পড়িয়ে ধ্বংস করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তের বাড়ির উঠানে ডাটা গাছের আড়ালে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। গাছটি বাইরে থেকে সহজে যাতে নজরে না পড়ে সে জন্য কাপড় দিয়ে আংশিকভাবে আড়াল করা হয়েছিল।

অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম কর্মী সৈয়দ তারেক আব্দুল্লাহ জানান- অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই আনোয়ার খান আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, “খবর পেয়ে রবিবার সন্ধ্যায়, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ নিয়ে আমি দ্রুত ওই ব্যক্তির বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে পাইনি। বাড়িটি তালাবদ্ধ ছিল। পরে আমি নিজেই উপস্থিত থেকে গাঁজা গাছ উপড়ে ফেলে ধ্বংস করেছি।”

বোয়ালমারী থানা পরিদর্শক ওসি তদন্ত মো. শাইদুর রহমান জানান- স্থানীয় চেয়ারম্যানের মধ্যমে বিষয়টি অবগত হয়েছি। অভিযুক্ত ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!