1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার

অসহায় ও দুঃস্থদের মাঝে বন্ধু সংঘের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধু সংঘ বোয়ালমারী।

বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল পোলার চাল, চিনি, দেশি মসুর ডাল, তেল, সেমাই ও গুড়া দুধ।

এছাড়া একইদিন বন্ধু সংঘ বোয়ালমারীর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে আহত খান মো. রফিকুল ইসলাম কাদের, কিডনীজনিত সমস্যায় অসুস্থ জাফর মিয়া, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বোয়ালমারী বার্তা বিক্রেতা তারা মিয়া ও বাইতুল মা’আরিফ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম তুহিন, সহসভাপতি মহিদুল ইসলাম মহু, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ মুক্ত মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিবনাথ দাস মানিক, সদস্য বিষ্ণু দাস, শফিকুল ইসলাম চপল, জামিল প্রমুখ।

বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব অর্থায়নে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!