1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

রেল ও উপজেলা পরিষদের ঠেলাঠেলিতে সরকারি টাকা গচ্চা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৭৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তা নির্মাণ করেছে উপজেলা পরিষদ আর তা এক মাস না যেতেই রাস্তার ইট তুলে ফেললেন রেলওয়ে কর্তৃপক্ষ।এতে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের দুই লাখ টাকা গচ্চা যেতে বসেছে।মূলত রেলওয়ে কতৃপক্ষের অনুমতি না নিয়ে রেলের জায়গায় রাস্তা করার কারনে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে ফেলা হয় বলে রেলওয়ে কর্মকর্তাদের দাবি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের বাইখির রেলক্রসিং থেকে রেলের পাশ দিয়ে এক মাস আগে ৫২৫ ফুট দৈর্ঘ্যের ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণ করেন উপজেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের টাকা (এডিপি) ২ লাখ টাকা দিয়ে এই রাস্তা করা হয়। কিন্তু সোমবার (২ আগস্ট) ওই রাস্তার ইট তুলে ফেলে জায়গা পরিস্কার করছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বোয়ালমারী রেল স্টেশনের দায়িত্বরত সুপার ভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, রেলের পাশ দিয়ে রেলের জমিতে রাস্তা নির্মাণ করা হয়েছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে। এই রাস্তার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তারদের নির্দেশে রাস্তার ইট তোলা হচ্ছে।

চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, আমি রেলের পাশ দিয়ে মাটি কেটে জনসাধারনের চলাচলের জন্য বেশ কয়েকবার মেরামত করেছি। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তায় ইট বসিয়ে কাজ করতে গেলে রেল কোম্পানী বাঁধা দেয়। তার পর আমি আর ইটের কাজ করি নাই। যারা এই রাস্তায় ইটের কাজ এনে কাজ করেছেন। তারা অবশ্যই সরকারী অর্থ নষ্ট করেছেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, রাস্তার নাম তো আমি দেই না। রাস্তার নাম দেন উপজেলা চেয়ারম্যান। এডিপির ফান্ডের টাকা হলো উপজেলা চেয়ারম্যানের। আমি শুধু টেন্ডার করার দ্বায়িত্বে

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন বলেন, জনসাধারণের সুবিধার্থে আমরা রাস্তাটি করেছিলাম। কিন্তু কেন রেলওয়ে সেটি তুলে ফেলল তা আমার বোধগম্য নয়।
রেলওয়ের জমিতে রাস্তা তৈরির বিষয়ে তিনি বলেন, পৌরসভার ভেতরেও এমন অনেক রাস্তা আছে যেগুলো রেলওয়ের জমিতে কিন্তু জনসাধারণের চলাচলের জন্য পাকা করেছে উপজেলা পরিষদ। সেসব রাস্তায় নির্মাণের ক্ষেত্রে তারা কখনও আপত্তি জানায়নি।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!