1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

বোয়ালমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪২৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ‘পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন শনিবার দুপুরে বোয়ালমারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রদর্শনীর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো. মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. জাহিদ হোসেন, বোয়ালমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার। জানা যায়, পার্বত্য এলাকা ব্যতিত দেশের ৪ শত ৬৫ টি উপজেলায় একযোগে এ প্রদর্শনী করা হচ্ছে। নিরাপদ পুষ্টি সাধনে কৃষক ও খামারীদের উৎসাহিত করার জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে খামারী ও কৃষকদের উৎসাহ দিতে সনদপত্র ও চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!