1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫৪ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক কারবারি, মাদক-সম্রাট খ্যাত দ্বীন ইসলামকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দ্বীন ইসলাম বোয়ালমারীসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও জুয়ার মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১মে) বিকালে উপপরিদর্শক দেওয়ান শামিমের নেতৃত্বে বোয়ালমারী থানার একটি চৌকস টিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুনবহা গ্রামের আঁকা মিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রিকালে দ্বীন ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ । তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী দ্রুত পালিয়ে যায়।অভিযানকালে দ্বীন ইসলামের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পালসার মোটরসাইকেল ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দ্বীন ইসলামের বিরুদ্ধে বোয়ালমারী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ৫ টি ও পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ এর ৩/৪ ধারায় ১টি মামলা রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “দ্বীন ইসলাম একজন কুখ্যাত মাদক কারবারি, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়ার সাথে সম্পৃক্ত থাকায় ইতোপূর্বে ৬ মামলা রয়েছে, আরও একটি মামলা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত বোয়ালমারী গড়ে তুলতে চাই-বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!