1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে জেলে থেকে কাউন্সিলর নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫৮১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার স্থগিতকৃত ৯ নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে কাউন্সিলর পদে জেলে থেকে নির্বাচিত হয়েছেন মো. মান্নান মোল্যা। স্থগিত কেন্দ্রে শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার বিশ্বাস বলেন, মো. মান্নান মোল্যা ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৯শ ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাফর মোল্যা উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬শ ৫৬ ভোট। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া মহিলা কাউন্সিলর পদে নীরা বেগম চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হওয়া বোয়ালমারী পৌরসভা নির্বাচনে গত ১৬ জানুয়ারি ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় দুর্বৃত্তরা ওই কেন্দ্রের ৭ টির মধ্যে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়।

পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!