1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

আলফাডাঙ্গায় বিকাশের ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৫৪৫ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের টাকা বিতরণ কর্মকর্তাকে (ডিএসও) হাতুড়িপেটা করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকাও উদ্ধার হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা।

গ্রেপ্তার দুজন হলেন, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের শামীম শেখ (৩৪) ও সদর ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের দিদার মুন্সি (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টু মোটর সাইকেলযোগে গত ১০ জানুয়ারি এজেন্টদের সঙ্গে টাকা লেনদেনের জন্য আলফাডাঙ্গা যান। পথিমধ্যে নওয়াপাড়া হাওড়ের ব্রিজের কাছে চারজন দুর্বৃত্ত তাকে ধাক্কা দিয়ে ফেলে প্রথমে হাতুড়িপেটা করে। এরপর চাকুর ভয় দেখিয়ে তার ব্যাগে রাখা নয় লাখ ৯১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের পরনের তিনটি জ্যাকেট, একটি হাফ হাতা সোয়েটার, দুটি শীতের টুপি ও মিন্টুর মোটরসাইকেলের কাগজপত্র পানিপাড়া ব্রিজের নিচে ফেলে যায়। এ ঘটনায় বিকাশের ডিএসএস ফয়সাল আহমেদ বাদি হয়ে ১৩ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন।

শুক্রবার ঢাকা থেকে প্রথমে শামীম শেখকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী দিদারকে আটক করা হয়। তাদের দুজনের কাছ থেকে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত আরো দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!