1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূটির নাম পিঞ্জিরা বেগম। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্যার স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্মহত্যা করে ওই গৃহবধূ। জানা যায়, স্বামী আব্দুল্লাহ মোল্যা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে বাধ সাধে স্ত্রী পিঞ্জিরা বেগম। কিন্তু স্ত্রীর বাঁধাকে উপেক্ষা করে বাড়ির বাইরে চলে গেলে স্বামীর উপর অভিমান করে পিঞ্জিরা বেগম বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগমের মৃতদেহ রাতেই উদ্ধার করি। মৃতের চাচাতো ভাই ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদি হয়ে শুক্রবার দুপুরে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান- ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!