1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে ধ্বসে পড়েছে রেলস্টেশন সেতু, চরম বিপাকে পথচারীরা

  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৭০৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী পৌর শহরের প্রধান ও ব্যস্ততম সড়ক রেলস্টেশন রোডের স্টেশন সংলগ্ন সেতুটির অর্ধাংশ ধ্বসে পড়েছে। এতে বিপাকে পড়েছে পথচারীসহ চলাচলকারী ছোটবড় নানা যানবাহন।

হাসপাতাল সড়ক, ময়েনদিয়া-বোয়ালমারী সড়ক ছোলনা লিংক রোড ও স্টেশন রোড এর মিলন মোহনায় অবস্থিত সেতুটির উপর দিয়ে দিন-রাত হাজার-হাজার ছোটবড় যানবাহন আর পথচারী চলাচল করে থাকে। চলাচল করতে হয় রুগীবাহী এ্যাম্বুলেন্স সহ নানা যানবাহনের। গত কয়েকদিন হলো সেতুটির পৃষ্ঠদেশের অংশ বিশেষ ধ্বসে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত সেতুটি দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারীসহ ছোটবড় নানা যানবাহন। যে কারনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। আশ-পাশের ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ব্রিটিশ আমলে দক্ষিণ বাংলার সাথে রেল যোগাযোগ চালু হলে স্টেশন রোডের উপর সেতুটি নির্মাণ করা হয়। এলাকার পয়ঃনিষ্কাশনের সুবিধার্থে রেলওয়ে খালের উপর নির্মিত হয়েছিলো সেতুটি ।

কালক্রমে খালটি তার অস্তিত্ব হারিয়েছে। রেল কর্তৃপক্ষের নিকট থেকে খালটি কৃষিশ্রেণিতে বন্দবস্ত নিয়ে ভরাট করে অনেকেই গড়ে তুলেছে নানা স্থাপনা। এতে খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এতকাল দাড়িয়ে ছিলো সেতুটি। তবে পুরাতন সেতুটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিলো।

এলাকাবাসীর দাবী যেহেতু খাল নেই তাই সংস্কার নয়,সেতুটি সম্পূর্ণ অপসারণ করে চারটি সড়কের সমান্তরাল করে সড়কে রুপান্তরিত করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!