1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৫৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্যের নাম তারিকুজ্জামান সবুজ ।

তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা এবং ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। জানা যায়, গভীর নলকূপের সেচের পানির পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে স্থানীয় লায়েব মেম্বার ও আলাউদ্দিন মাতুব্বরের নেতৃত্বে মুন্নাফ, শাওন, কালাম, রেজা হাদি, শিহাব প্রামাণিক, মামুন বেলজানি গ্রামের আকরাম মাস্টারের বাড়ির পাশের গভীর নলকূপের পাশে ওই ইউপি সদস্যকে বুধবার সন্ধ্যা সাতটার দিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।

পরে পার্শ্ববর্তী লোকেরা মারাত্মক আহত সবুজকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। উল্লেখ আহত তারিকুজ্জামান গভীর নলকূপের মাধ্যমে গ্রামের বিভিন্ন কৃষকের ফসলের ক্ষেতে পানি সেচ দেয়ার ব্যবসার সাথে জড়িত। পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

তবে এর পেছনে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে এলাকাবাসীর অভিমত। এর আগে এলাকায় কয়েক দফা হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!