1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

বোয়ালমারীতে চার শতাধিক মা পেলেন ‘মাদার সহায়তা’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৩৬ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চার শতাধিক মা পেলেন বার্ষিক দশ হাজার টাকার ‘মাদার সহায়তা’ ভাতা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ নামক প্রকল্পের অধীন এই সহায়তা প্রদান করেন।

পৌরসভার ১০ টি ওয়ার্ডের ৪শ ৬০ জন হতদরিদ্র ও ভূমিহীন ভাতা গ্রহণকারীর মধ্যে মাসিক ৮শ টাকা করে এক বছরের ৯ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। তিনদিন ব্যাপী ভাতা প্রদানের শেষ দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন এই ভাতা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে আওয়ামীলীগ সরকার হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের ১ম অথবা ২য় শিশু সন্তানের ক্ষেত্রে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ নামক প্রকল্পের অধীন মাসিক ৮০০ টাকা করে তিন বছর ভাতা প্রদান করার কর্মসূচি গ্রহণ করেন। ইউনিয়ন পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ৮৪ জনকে এই কর্মসূচির আওতায় ভাতা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!