1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৬৯৮ জন পঠিত
 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১হাজার জন যুব ও যুব মহিলার বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসন কর্তৃক ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাত রেখা পারভীন, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের ৭০ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রতি বছর বিশ্বের ১৭৩ টি দেশে প্রায় ১০ লক্ষ কর্মী প্রেরণ করে দেশ প্রায় ১৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি ১৬৮ টি দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় জানান, বিদেশগামীরা দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বিদেশে না যাওয়ার কারণে ভাল কাজ পায় না। দালালের মাধ্যমে যাওয়ায় খরচও অনেক বেশি হয়। টাকা পয়সার সব লেনদেন বৈধ রসিদে করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সরকার কুয়েত যেতে ১লক্ষ ৬ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত যেতে ১ লক্ষ ৭ হাজার ৭৮০ টাকা, মালয়েশিয়ায় নির্মান শ্রমিক হিসেবে ১ লক্ষ ৬০ হাজার এবং কৃষি শ্রমিক হিসেবে ১ লক্ষ ৪০ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!