1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

পরিবারে করোনার থাবা, আইসোলেশনে সৌরভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫৮৪ জন পঠিত

ক্রীড়া ডেক্স, ঐতিহ্য বাংলা : ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারে আগেই পড়েছিল করোনার থাবা। আক্রান্ত হয়েছিলেন সৌরভের বৌদিসহ তিন আত্মীয়। আবার করোনা হানা দিয়েছে সৌরভের ঘরে। আক্রান্ত হয়েছেন বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। সতর্কতা মেনে সৌরভ নিজেও আইসোলেশনে আছে।

গত কয়েকদিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট থাকছিল তাপমাত্রা। বুধবার তার লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাকে ভর্তি করা হয় এক হাসপাতালে। জানা গিয়েছে ফের তার লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে।

তবে এই পরিস্থিতিতে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে। গত ৮ জুলাই জন্মদিন ছিল সৌরভের। সেখানে পরিবারের সকল সদস্যই ছিলেন উপস্থিত। দেখা হচ্ছে, সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন, সেটাও।

এর আগে স্নেহাশিসের স্ত্রী ও তার মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন স্নেহাশিসেরও করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন খোদ স্নেহাশিস। তবে এ বার তার রিপোর্ট এল পজিটিভ।

স্নেহাশিসের করোনা হওয়ার ফলে কোয়ারেন্টাইনে যাচ্ছেন তার সংস্পর্শে আসা সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমিও আগামী কয়েকদিন প্রটোকল মেনে কোয়ারেন্টাইনে থাকছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!