1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১০০৭ জন পঠিত

ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে তিনটি পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডের একাদশে তার পরিবর্তে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।  প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন।

অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি।  নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। সেই সঙ্গে যোগ হয়েছে চোট। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্তও তাসকিন ফিট হতে না পারায় তাকেও একাদশ থেকে বাদ দেয়া হয়েছে। তাসকিনের বদলে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এর আগে ওয়ানডে খেলার সুযোগ হয়নি এ বাঁহাতি পেসারের।

বাংলাদেশ সফরে আসা শ্রীলংকার ওয়ানডে দলের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে রয়েছে।

চলতি সিরিজের বাংলাদেশ দলের চার ক্রিকেটার মাহমুদউল্লাহ (১৯৫), সাকিব আল সাহান (২১০) তামিম ইকবাল (২১৪) ও মুশফিকুর রহিম (২২৫) ১৯৫ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। সেখানে শ্রীলংকার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কুশাল পেরেরা খেলেছেন ১০২টি ওয়ানডে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সব মিলিয়ে আট হারের বিপরীতে ১৮টি ওয়ানডে জিতেছে শ্রীলংকা। এই ভেন্যুতে শেষ ছয় ম্যাচের তিনটিতে হেরেছে তারা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!