1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

সৈয়দ তমাল স্পোর্টিং ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুপার স্টার একাদশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৩১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে সৈয়দ তমাল স্পোর্টিং ক্লাব ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী সুপার স্টার একাদশ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ক্লাবটি কর্তৃক বোয়ালমারী সরকারি কলেজ খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজিএ ব্যাচ-২৪ একাদশকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী সুপার স্টার একাদশ।

টস-এ জিতে সুপার স্টার একাদশ বিজিএ ব্যাচ-২৪ একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে বিজিএ একাদশ ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যমাত্রা টপকিয়ে ১৪৭ রান করে চ্যাম্পিয়ন হয় সুপার স্টার একাদশ।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব। টি-২০ ফর্মটে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন , রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, সহ সভাপতি তুরাণ মাহমুদ সাদ্দাম, মলয় ভৌমিক, সাব্বির মাহমুদ প্রিন্স,জনি কৌশিক, ময়িদ প্রমুখ।

সকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, এ সময় তার সাথে ছিলেন বোয়ালমারী পৌরসভার প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর মো. মিনাজুর রহমান লিপন,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. হেনা বেগম, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা প্রভাষক জাহিদুল হক পল্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!